🎓RenesaEnglish
0/0
🔤
CLASS 6

Article

Class 6 — a, an, the-এর প্রথম পরিচয়

📋 পরীক্ষায় যেভাবে আসে: Class 6 বইয়ের Article লেসন থেকে — ছবি বর্ণনা ও কথোপকথন দিয়ে a/an/the শেখানো হয়, শেষে ১৫টা গ্যাপ-সহ passage-ও আছে বইয়েই।
1

a — ব্যঞ্জনধ্বনির আগে

a + consonant sound

শব্দের শুরুর উচ্চারণ ব্যঞ্জনধ্বনি হলে a বসে।

a book, a boy, a fisherman

2

an — স্বরধ্বনির আগে

an + vowel sound

শব্দের শুরুর উচ্চারণ স্বরধ্বনি হলে an বসে।

an area, an umbrella, an egg

3

the — নির্দিষ্ট জিনিস

the + আগে উল্লেখ করা/চেনা জিনিস

নির্দিষ্টভাবে চেনা বা আগে উল্লেখ করা জিনিসের আগে the বসে।

I saw a boy. The boy was crying.

4

the — একমাত্র বস্তু

the + sun, moon, sky, sea

পৃথিবীতে একটাই আছে এমন জিনিসের আগে the বসে।

The sun is bright today.