Persuasion & Rhetoric
প্ররোচনা ও অলংকারশাস্ত্র
Ethos, Pathos, Logos — তিনটা আবেদন
একটা শক্তিশালী প্ররোচনামূলক বক্তৃতায় তিনটা আবেদনই থাকা উচিত: Ethos (বক্তার বিশ্বাসযোগ্যতা/অভিজ্ঞতা), Pathos (audience-এর আবেগে আবেদন), এবং Logos (যুক্তি ও তথ্য-প্রমাণ)।
Ethos: "As a teacher for ten years..." Pathos: "Imagine a child who never gets this chance..." Logos: "Studies show 90% improvement..."
তিনটা আবেদনই একসাথে সবচেয়ে বেশি প্রভাবশালী।
Rule of Three
তিনটা শব্দ/বাক্যাংশ/ধারণা একসাথে গোষ্ঠীবদ্ধ করে বললে তা শ্রোতার মনে সহজে গেঁথে যায় এবং ছন্দময় শোনায় — এটা রাজনৈতিক ও বিখ্যাত বক্তৃতায় সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশল।
"Simple. Clear. Powerful."
তিনটা ছোট শব্দ, ছন্দময় ও স্মরণীয়।
"Government of the people, by the people, for the people."
বিখ্যাত Rule of Three-এর উদাহরণ (Lincoln)।
Rhetorical Question
এমন প্রশ্ন যার সরাসরি উত্তর প্রত্যাশা করা হয় না, বরং audience-কে ভাবতে বাধ্য করা এবং তাদের বক্তৃতার সাথে মানসিকভাবে জড়িত করাই এর উদ্দেশ্য।
"Have you ever wondered why some people succeed while others give up?"
audience নিজে থেকে ভাবতে শুরু করে।
গুরুত্বপূর্ণ কথার পুনরাবৃত্তি (Repetition)
একটা গুরুত্বপূর্ণ বাক্যাংশ বক্তৃতায় বারবার (বিশেষ করে অনুচ্ছেদের শুরুতে) ব্যবহার করলে সেটা audience-এর মনে গেঁথে যায় এবং বক্তৃতাকে ছন্দময় করে তোলে।
"I have a dream that... I have a dream that... I have a dream that..."
বিখ্যাত repetition-এর উদাহরণ (Martin Luther King Jr.)।
Contrast / Antithesis
দুটো বিপরীত ধারণা একই বাক্যে পাশাপাশি রাখলে সেই পার্থক্যটা আরও স্পষ্ট ও শক্তিশালীভাবে ফুটে ওঠে।
"Ask not what your country can do for you — ask what you can do for your country."
বিখ্যাত antithesis-এর উদাহরণ (Kennedy)।